1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে: গোলাম পরওয়ার সেই ইউএনওকে প্রত্যাহার রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ জয়পুরহাটের কিডনি কেনাবেচা চক্রের সদস্য গ্রেপ্তার ১ আড়াইহাজারে ২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৮ হাজার টাকা জরিমানা বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু

বাউফলে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার  বাউফল  উপজেলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১ পৌরসভাসহ মোট ১৫ ইউনিয়নে শীতার্ত হত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ২ সহস্রাধিক কম্বল কিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসে, তখনই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। বাংলাদেশের মানুষেরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সে জন্য তিনি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করেন। বাংলাদেশকে ভালবাসতে বঙ্গবন্ধুসহ তার পরিবার জীবন দিয়েছে।
এমপি আ.স.ম ফিরোজ,প্রাকৃতিক এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল দানশীল প্রতিষ্ঠান,ব্যাক্তি ও বিত্তবানদের এগিয়ে আসার আহবার জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার বশীর গাজী,ওসি শোনিত কুমার গাইন,সহকারি কমিশনার (ভূমি) প্রতীব কুমার কুন্ড,উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মোশারেফ হোসেন খান,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত আনিচুর রহমান, সহ:সভাপতি সামসুল আলম, যুগ্ম সম্পাদক,পৌর আ.লীগের সভাপতি ইব্রাহিম ফারুক ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION