1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬০ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পৃথক মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালাটারী এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ নুর আমীন (২৬) ও লালমনিরহাট সদর উপজেলার মুস্তফির বাজার এলাকার মোঃ মহুবর আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৫)।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এসময় ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ নুর আমীনকে গ্রেফতার করা হয়।

এরপর দিবাগত রাত ৪টার দিকে বগুড়া সদর উপজেলার মটিডালী বিমান মোড় এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৫০০ (পাঁচ’শ) গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION