1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় তিন সাংবাদিকের জামিন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

গাইবান্ধায় তিন সাংবাদিকের জামিন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ জন পঠিত
সৈকত রহমান, গাইবান্ধা : গাইবান্ধায় আজ বৃহস্পতিবার তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেটের আদালত ।
মামলার বিবরনে বলা হয়, দীর্ঘদিন সুনামের সাথে আতাউর রহমান সরকার গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যানের ও প্রশাসকের দায়ীত্ব পালন করেছেন।
গত ২৪ শে এপ্রিল ২০২২ সালে দৈনিক মানবজমিন পত্রিকায় সুন্দরীর প্রেমে গ্যারাকলে চেয়ারম্যান শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আনন্দ টেলিভিশনে ও ব্রেকিং নিউজ ডড.কম বিডিতেও একই নিউজ প্রচার করা হয়। নিউজের প্রেক্ষিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতার মান সম্মানের হানী হয়।
এতে ক্ষুদ্ধ হয়ে তার জামাতা এ এস এম আশরাফুল ইসলাম বাদী হয়ে ২৬ মে গাইবান্ধার তৎকালীন দৈনিক মানবজমিন এর উত্তরাঞ্চল প্রতিনিধি ও বর্তমানে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল,আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও ব্রেকিং নিউজের গাইবান্ধা প্রতিনিধি রবিন সেনের বিরুদ্ধে গাইবান্ধার আমলী আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে বিচারক মামলাটি দতন্তের জন্য গাইবান্ধা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত শেষে আদালতে দাখিল করেন । অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত থেকে আজ বৃহস্পতিবার ওই তিন সাংবাদিককে আদালতে হাজির হতে বলা হয়।
নির্দেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মেহেদী হাসান তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেন ।
এসময় সাংবাদিকের পক্ষে আইনজীবি সৈয়দ শামসুল আলম হিরু, সালাহ উদ্দিন সেলিম, ফরহাদ হোসেন নিয়ন, পিযুষ পাল, মাজহারুল ইসলাম সোহেল মামলাটি পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION