1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ধর্ষন ও মাদকের ঘটনায় আটক ২ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

জয়পুরহাটে ধর্ষন ও মাদকের ঘটনায় আটক ২

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট র‍্যাব সদস্যরা পৃথক অভিযানে শিশু ধর্ষন মামলার এক পলাতক আসামী মাদক দ্রব্যসহ আরো এক যুবককে আটক করেছে বলে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বৃহষ্পতিবার ভোর রাতে নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর এলাকা থেকে ধর্ষণ মামলায় শান্ত হোসেন নামে এক আসামীকে র‍্যাবের একটি টীম আটক করে।
আটক শান্ত নওগাঁর বদলগাছী উপজেলার -দূর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে।
উল্লেখ্য, গত ০২ আগস্ট রাতে আটক শান্তসহ তার সহযোগীরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদাপাড়া গ্রামের নির্জন এক বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করলে ওই কিশোরী অজ্ঞান হয়ে পরে। পরে জ্ঞান ফিরলে অসুস্থ ওই মেয়েটিকে তারা গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।
তার পরিবারকে ঘটনার বিস্তারিত জানালে গত ৬ আগষ্ট পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা করে ধর্ষিতার পরিবার। এর পর অন্যান্যরা গ্রেফতার হলেও শান্ত পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তা ও গাপন সংবাদেও ভিত্তিতে তাকে আটক করা হয়।
অন্যদিকে, র‍্যাবের অপর দল ১০০ গ্রাম হেরোইনসহ মামুন ইসলাম নামে এক যুবককে  আটক করে। গত রাতে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক
মামুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে শান্তকে পাঁচবিবি ও মাদকসহ মামুনকে জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION