1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাতীবান্ধায় বিএনপির লিফলেট বিতরণ লাঠিচার্জ, আহত ৭  - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

হাতীবান্ধায় বিএনপির লিফলেট বিতরণ লাঠিচার্জ, আহত ৭ 

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি প্রার্থী ও অবৈধ নির্বাচনের প্রতিবাদে বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন। এসময় পুলিশের লাঠিচার্জে ৭ জন আহত হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার মেডিকেল মোড় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করছিলেন।
বক্তব্য চলাকালীন সময়ে পুলিশের একটি দল উপস্থিত নেতা কর্মীদের লাঠিচার্জ করে।
এতে বিএনপির নেতা  সাহেদুজ্জামান কোয়েল সহ ৭ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চায়ের দোকান ও আশপাশের বাড়িতে আশ্রয় নিলে পুলিশ সেখানেও তল্লাশি চালায়।
পুলিশের লাঠিচার্জে আহতরা হলেন, বিএনপির নেতা সাহেদুজ্জামান কোয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মানিক,নওদাবাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান, হাতীবান্ধা উপজেল স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েল, ছাত্রদল নেতা জাহিদ মোর্শেদ বাবু, জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সবুজ,পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মিশু।
এবিষয়ে বিএনপির নেতা সাহেদুজ্জামান কোয়েল বলেন,শান্তিপূর্ণ কর্মসুচীতে পুলিশের বাধা খুবিই ন্যাক্কারজনক ঘটনা। পুলিশের লাঠিচার্জ এ আমাদের সাতজন নেতাকর্মী আহত হয়েছে। এঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই বিএনপি নেতা।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই তবে জনগনের নিরপত্তার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বন্ধ পরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION