1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর পরিদর্শনে দুদক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর পরিদর্শনে দুদক

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২০৭ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং অর্থায়নে স্থাপিত ‘সততা স্টোর’ পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশননের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে এসময় তার সাথে ছিলেন ফকিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ আব্দুস ছালাম ও সাধারন সম্পাদক খান আল মুস্তাসীম বিল্লাহ সজলসহ অন্যরা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে সততার ব্যবহারিক চর্চার বিকাশ ঘটাতে দুর্নীতি দমন কমিশন-২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন বিদ্যালয়ে সততা স্টোর গঠনের উদ্যোগ নেয়। ফকিরহাটে বিভিন্ন শিা প্রতিষ্ঠান পরিদর্শনকালে সততা ষ্টোর নিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে উৎসাহ উদ্দীপনা করা যায়।  শিক্ষার্থীরা ষ্টোর থেকে জিনিস ক্রয়ের অভিজ্ঞতা লাভের জন্য লাইন করে ষ্টোরে প্রবেশ করেন। সততা স্টোরে  শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের টিফিন-কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং খাতা, কলম, পেন্সিল, রাখা হয়েছে। যেখানে নেই কোনো দোকানি, নেই নজরদারি ক্যামেরা। জিনিসপত্রের গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্য কোনো  শিক্ষা সামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে শিক্ষা র্থীরা টাকা রাখছেন।

এতে শিক্ষার্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে।

ফকিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোর পরিদর্শন শেষে বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, মূলত  শিক্ষার্থীদের মাঝে সততা চর্চার উদ্দেশ্যেই দুর্নীতি দমন কমিশনের সততা স্টোর গঠনের উদ্যোগ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীরা আগামীতে সক্রিয় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION