1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতির পিতার সমাধিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জাতির পিতার সমাধিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫০৯ জন পঠিত

স্টাফ রিপোটার ,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার (২ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সভাপতি বজলুর রহমান ও সাধারন সম্পাদক এস এম মান্নান কচি টুঙ্গিপাড়ায় পৌঁছে কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর সভাপতি ও সাধারণ সম্পাদক সকল নেতৃবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান।

পরে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ও ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহা নগর উত্তর আওয়ামী লীগ এর সহ সভাপতি হাবিব হাসান এম পি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াকিল উদ্দিন রতন, সহ-সভাপতি নাজিম উদ্দিন, কার্যকারী সদস্য আবু ইলিয়াস রব্বানী লিখন সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION