1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ছুরিকাঘাতে শিক্ষক আহত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

বাউফলে ছুরিকাঘাতে শিক্ষক আহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের আশুরির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সালাম বাচ্চুকে (৫০) ছুরিকাঘাত করে আহত করেছে  দুর্বৃত্তরা।
বুধবার রাত ৮ টার দিকে নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রামের মেছের আলী শিকদার বাড়ীর উত্তর পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতে স্থানীয় ছোলাবুনিয়া বাজার থেকে নিজবটকাজল গ্রামের নিজ বাড়ী ফিরছিলেন শিক্ষক আব্দুস সালাম। এ সময় বাড়ীর উত্তর পাশে পৌছালে একদল দুর্বৃত্তরা তার গতিরোধ করে শরীরের কোমরের নিচের অংশে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মোঃ রাকিবুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার বিচার দাবি করে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান খান ফিরোজ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিচুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION