1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় ৪,২৪৫ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কলাপাড়ায় ৪,২৪৫ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১৬ নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে রবি কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ মৌসুমে ৪,২৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে ৪,২৪৫ জন প্রান্তিক কৃষককে গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, সয়াবিন, খেসারি ডাল, ও মুগ ডালের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
দেশের খাদ্য শস্যের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগকে প্রান্তিক কৃষকরা স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম বাবুল খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ. আর. এম সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, টিয়াখালী ইউ.পি চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION