1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে চলমান অবরোধে জীবনযাত্রা স্বাভাবিক - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

লালমনিরহাটে চলমান অবরোধে জীবনযাত্রা স্বাভাবিক

  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৫২ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : বিএনপি -জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাটে জীবনযাত্রা ছিল স্বাভাবিক।
যাত্রী সংকটে দূরপাল্লার বাস না ছাড়লেও লোকাল ট্রেন ও ছোট যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। এছাড়া, অফিস-আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম চলছে আগের মতো।
গত (১৩ নভেম্বর) ২০২৩ইং দুপুরের দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, অবরোধের দ্বিতীয় দিনে ছোট ছোট অটোরিকশা, সিএনজি চলাচল করছে যাত্রী সংকট নিয়ে। অটোরিকশা ও সিএনজি মালিকরা বলছেন, অবরোধ নয় যাত্রী সংকটে বাসগুলো চলছেনা। দিনের বেলায় আতঙ্কে যাত্রীরা চলাচল করতে চায় না।
তবে, রাতে কিছু যাত্রী পাওয়া যায়। অটোরিকশা  চালক নজরুল ইসলাম বলেন, রংপুর থেকে আসার পথে কয়েক জায়গায় পথ রোধ করেছিল অবরোধকারীরা। পরে পুলিশের সহায়তায় চলাচল করা হচ্ছে।
এদিকে, বিকাল ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের লালমনিরহাটের কোথায়ও অবরোধ সমর্থনকারীদের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অবরোধে আমরা সর্বদা সজাগ রয়েছি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION