1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে ট্রলারে এলো ৪২ কেজি গাঁজার চালান, ২জন আটক - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

দুমকীতে ট্রলারে এলো ৪২ কেজি গাঁজার চালান, ২জন আটক

  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩১৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলা থেকে ৪২ কেজি গাঁজা ও অটো গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দুপুরের দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সলেমান খানের ছেলে ফিরোজ খান (৪০) ও জেলা সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের খোকন শরীফ।

এসময় পালিয়ে গেছে জেলা সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের মুশফিকুর রহমানের ছেলে মূলহোতা মোঃ কালাম।

পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক(অ.দা.) মো. এনায়েত হোসেন বলেন, উদ্ধারকৃত গাঁজা চাঁদপুর থেকে ট্রলারে বাকেরগন্জ ডেলিভারি দিতে রওয়ানা করে। পরে সোর্স জানায় চালানটি লেবুখালীর কাঁঠালতলা এলাকা সংলগ্ন খালের পাড়ে পৌঁছে দেয়া হবে। সে মোতাবেক ওই গাঁজা নিতে আসা একটি অটো গাড়িসহ কারবারিদের আসলে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, তাদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION