1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ৩ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ৩

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৩২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মনিন্দ্র (৬০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া ও ইউপি সদস্য মনিন্দ্র সহ আরো দুজন গুরুতর আহত হন।
আহতরা হলেন- কাকড়াবুনিয়া গ্রামের সোবাহান ফকিরের ছেলে নুরুজ্জামান, চান্দুখালী গ্রামের পনু মিয়ার ছেলে সাইফুল(২৩)।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত ইউপি সদস্য মনিন্দ্র ও ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া রাস্তার পাশে স্থানীয় বেলালের হোটেলের সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলে অবস্থান করা নুরুজ্জামান এর সাথে কথা বলছিলেন। এ সময় পূর্ব দিক থেকে আসা একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে এসে তাদেরকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসারত অবস্থায় ইউপি সদস্য মনিন্দ্র’র মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION