1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিজের ভাগ্য গড়তে আসিনি : কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

নিজের ভাগ্য গড়তে আসিনি : কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩০৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : নিজের ভাগ্য গড়তে আসিনি, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি এটাই হল সবচেয়ে বড় কথা, সেই শক্তিটা আপনারাই যুগিয়েছেন।

বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে ঈদ সুভেচ্ছা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন- যারা চায়নি আওয়ামীলীগ কোন দিন ক্ষমতায় আসুক, এদেশের মানুষ আবার পেট ভরে খাবার খাক, মানুষের মাথা গোজার ঠাই হোক, রোগে চিকিৎসা পাক, শিক্ষা পাক তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ, এই দেশ আমার বাবা স্বাধীন করেছেন, আমার বাবা যে লক্ষ নিয়ে দেশ স্বাধীন করেছেন সেটা আমি করবো, এটাই আমাদের লক্ষ। যারা বাংলাদেশের কোন ভালোই চোখে দেখে না, চোক থাকতে যারা অন্ধ তাদের বিরুদ্ধে কিছু বলার নেই। তারা দেখেনা কিন্তু ভোগ করে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আজ সবার হাতে মোবাইল ফোন সারা দিন কথা বলে, তারপও বলে- কিছুই বলতে পারি না। এদের ব্যাপারে করুনা ছাড়া আর কিছুই নাই। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের নতুন ভবনের ফলক উম্মচন করে কার্যালয় ভবনের সামনে একটি আম, একটি নিম ও একটি বকুল গাছের চারা রোপন করেন।

সভা শেষে নেতাকর্মীদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশনেন তিনি।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভায় আওয়ামীলীগের তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আক্রাম উদ্দিন আহম্মেদ, প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদুল্লাহ খন্দকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION