1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে দেশীয় তৈরি শুটারগানসহ সন্ত্রাসী গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

অভয়নগরে দেশীয় তৈরি শুটারগানসহ সন্ত্রাসী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৮৭ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রামে থেকে থানা পুলিশ ও ভাটপাড়া তদন্তকেন্দ্রে কর্মরত পুলিশের একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে সন্ত্রাসী মোঃ নূর ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি নূর ইসলাম উক্ত থানার মধ্যপুর গ্রামের মৃত আব্দুল গফুর মীরের ছেলে।
ঘটনার সূত্র অনুযায়ী, অভয়নগর উপজেলাকে সন্ত্রাসী ও মাদকমুক্ত করার লক্ষে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভয়নগর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার্স ইনচার্জের নেতৃত্বে অভয়নগর থানাধীন ভাটপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিঃ) মোঃ মকলেচুর রহমান, সংগীয় এএসআই (নিঃ) মোঃ শাকিল খাঁন, গোলাম মোস্তফা, ওহিদুজ্জামান,গোলাম রসুলসহ অভিযান চালিয়ে, সন্ত্রাসী নূর ইসলামকে গ্রেফতার করে। এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বসত ঘর সংলগ্ন খড়ি রাখার ঘরের মেঝেতে মাটির নিচে রাখা ০১টি দেশীয় তৈরি তিননলা শুটারগান, যাহার বাটসহ লম্বা ২৭ ইঞ্চি, তিনটি ফায়ারিং পিন, তিনটি ট্রিগারযুক্ত উদ্ধার করেন।
এ সংক্রান্ত বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বিচারের জন্য আসামিকে আজ শুক্রবার (১৬ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION