1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া সেই গৃহবধূর মৃত্যু - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

দুমকিতে দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া সেই গৃহবধূর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৯৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলার কেরোসিনের আগুনে ঝলসে যাওয়া সেই গৃহবধূ হালিমা আক্তার মিমের (২০) মৃত্যু হয়েছে। অপর দিকে তার ৬মাসের শিশু ছেলে ওয়ালিফ ইসলাম জিসান চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর।

এদিকে শুক্রবার(৯জুন) দুপুরের দিকে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, ঘটনার পর পরই আমি ও বাউফলের সার্কেল এসপি সাহেদ আহম্মেদ চৌধুরী ঘটনাস্থলে গিয়েছিলাম।

তিনি আরও বলেন, ভিক্টিম হাসপাতালে যখন কাতরাচ্ছিল তখন বার বার শ্বশুর বাড়ি এবং শ্বাশুড়ির কথাই বলছিল। তাদের দিকে আমাদের সন্দেহের তীর আছে। তাই জিজ্ঞাসাবাদ করতে তার শ্বাশুড়িকে থানায় আনা হয়েছে। সক্রিয়ভাবে যারা এ ঘটনার সাথে জড়িত ছিল তাদের ধরার জন্য প্রযুক্তিসহ ম্যানুয়ালি কাজ করে যাচ্ছি। আমাদের অগ্রগতি অনেক দূর এগিয়েছে। ইনশাআল্লাহ অচিরেই আমরা এ ঘটনায় সরাসরি জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবো। এবিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ, উপজেলার সাতানী গ্রামের জামাল হোসেন প্রিন্স পারিবারিক কলহ এড়াতে গত একসপ্তাহ ধরে নতুন বাজার এলাকার শাহজাহান দারোগার বাসায় স্ত্রী ও ৬মাসের শিশু ওয়ালিফ ইসলাম জিসানকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন। দুপুরে স্বামী কর্মস্থলে গেলে সেই ফাঁকে কে বা কারা হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই আগুন থেকে রেহাই পায়নি ৬ মাস বয়সের শিশু ওয়ালিফ ইসলাম জিসান।

পরে আহতাবস্থায় ২ জনকেই উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল ৮ জুন দিবাগত রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION