1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় সংসদের পরিচালনা বাজেটের প্রাক্কলন ও প্রক্ষেপণ অনুমোদন - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

জাতীয় সংসদের পরিচালনা বাজেটের প্রাক্কলন ও প্রক্ষেপণ অনুমোদন

  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে জাতীয় সংসদের বাজেট প্রক্ষেপণ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (৩০ মে) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে যোগদান করেন। এছাড়া, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা, ২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট প্রাক্কলন, ২৪-২৫ অর্থবছরে ৩৬১কোটি ২৩ লাখ টাকা এবং ২৫-২৬ অর্থবছরে ৩৮৬ কোটি ৫২ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৩তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া, সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION