1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কে ভিসানীতি দিল তাতে শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই : কাদের - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

কে ভিসানীতি দিল তাতে শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই : কাদের

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৭৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন করব তাতে বাইরের কে ভিসানীতি দিল, নিষেধাজ্ঞা দিল – এ নিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই।

শনিবার (২৭ মে) রাজধানীর মধ্যবাড্ডা ব্যাপারী টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমেরিকা বলেছে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ করবে। এটাতে আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি। সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করবো।

আওয়ামী লীগ নিজেদের নীতিতে অটুট উল্লেখ করে তিনি বলেন, মার্কিন ভিসানীতিতে আমাদের লাভ হলো, তারা নালিশ করেছে নিষেধাজ্ঞা দেবে! সেই নিষেধাজ্ঞা কই? নির্বাচনে বোমা মারলে, গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসানীতির আওতায় আসবে।

সবাই অংশগ্রহণে আওয়ামী লীগ নির্বাচন চায় মন্তব্য করে কাদের বলেন, আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করব। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে অবাধ নির্বাচন হবে।

কাদের বলেন, বিএনপির বার কোন শত্রু নাই, তাদের প্রধান শত্রু শেখ হাসিনা। মানুষ আর ধানের শিষ চায় না। ওরা বলে ধানের শিষ, মানুষ বলে পেটে বিষ। কেউ কেউ বলে সাপের বিষ।

দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন। তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।

সমাবেশে তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিএম জাহিদ নেতৃত্বে বিশাল শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট শান্তি মিছিল নিয়ে সভায় যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION