1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনাকে হত্যা হুমকি, সোমবার সারাদেশে বিক্ষোভ - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

শেখ হাসিনাকে হত্যা হুমকি, সোমবার সারাদেশে বিক্ষোভ

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকি দেওয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার (২১ মে) সন্ধ্যায় দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

গত শুক্রবার (১৯ মে) রাজশাহীতে ১০ দফা দাবিতে আদায়ের বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION