1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যারা ভোট ডাকাত ছিল তারাই এখন গণতন্ত্র চায় : প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

যারা ভোট ডাকাত ছিল তারাই এখন গণতন্ত্র চায় : প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৩৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট ডাকাত ছিল তারাই এখন গণতন্ত্র চায়; ভোটের অধিকারের কথা বলে। যাদের জন্ম হয়েছে অবৈধভাবে, তাদের কাছ থেকে শুনতে হয় এই সমস্ত কথা। মাঠের কথা মাঠে থাকবে, আমরা জনতার সঙ্গে থাকব; জনতার পাশে থাকব। জনগণের ভাগ্য পরিবর্তন করব; জনগণের জন্য কাজ করব।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার তাঁকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে যায় একটি প্রতিনিধি দল। গণভবনে ওই শুভেচ্ছা গ্রহণের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র নিয়ে অনেকে অনেক কথা বলে, ভোটের অধিকার নিয়ে কথা বলে। বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার কবে ছিল? নানা পদক্ষেপের ফলে, বিভিন্ন সংস্কার করে করে নির্বাচন পদ্ধতিটাকে গণমুখী করেছে আওয়ামী লীগ। ভোট সম্পর্কে জনগণকে সচেতন করেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এ স্লোগান দিয়ে মানুষকে যে ভোট সম্পর্কে সচেতন করা, এটা আওয়ামী লীগই করেছে। এটা আর কারও নয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, যেখানে ভুয়া ভোট দিয়ে ভোটার তালিকা হতো, সেখানে ছবিসহ ভোটার তালিকা, আইডি কার্ড, যতটুকু সংস্কার, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন, এগুলো তো আওয়ামী লীগই করেছে। স্বচ্ছ ব্যালট বাক্সও করে দিয়েছি আমরা। তারপরও কেউ যখন গণতন্ত্র, নির্বাচন ও ভোট নিয়ে সবক দিতে আসে আমাদের, সেখানে বলার কিছু থাকে না।

শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়ে সেটি কার্যকর করতে কাজ করে যাচ্ছি। যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল বা যারা জাতির পিতাকে হত্যা করেছে, আন্তর্জাতিক পর্যায় থেকে তাদের ষড়যন্ত্র চলতেই থাকবে। আমাদের অর্জন নস্যাৎ করতে চায় তারা। উদ্দেশ্যে যদি সততার সঙ্গে হয়, তাহলে যে কোনো জায়গায় সাফল্য আসতে পারে। এই কথাটা সবসময় মনে রাখি। লক্ষ্য একটাই, এদেশের মানুষের জীবনটা উন্নত করা। তাদের ভাগ্যটা পরিবর্তন করা। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। সেই হাসি ফোটানোটাই একমাত্র কর্তব্য। সেটা আমরা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION