1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকার বিভিন্নস্থানে গ্যাস লিকেজের খবর, আতঙ্কে মানুষজন - Bangladesh Khabor
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

ঢাকার বিভিন্নস্থানে গ্যাস লিকেজের খবর, আতঙ্কে মানুষজন

  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ জন পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাস লিকেজের ফোন এসেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম বিভিন্ন জায়গায়ও গিয়েছে লিকেজের বিষয়টি দেখার জন্য।

সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর থেকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা ও মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের কাছে গ্যাস লিকেজের ফোন আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১০টার পর থেকে রাজধানীর খিলগাঁও রামপুরাসহ বলতে গেলে সারা রাজধানী থেকে আমাদের কাছে গ্যাস লিকেজের ফোন আসছে। এসব ফোন পাওয়ার পর আমাদের দুইটি টিম রাজধানীর বিভিন্ন জায়গায় লিকেজের বিষয়টি দেখতে যায়। আমাদের টিম প্রাথমিকভাবে জানতে পারে গ্যাসের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে গ্যাস লিকেজ নিয়ে ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। অনেক নেটিজেন পোস্ট দিয়ে লিখছেন তাদের এলাকায় গ্যাসের গন্ধে থাকা যাচ্ছে না। প্রচুর পরিমাণে গ্যাস লিকেজ হচ্ছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হচ্ছে বলে পোস্টে জানানো হয়। আতঙ্কিত মানুষজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিস এ কল করে সহযোগিতা চাচ্ছেন।

এ বিষয়ে তিতাসের জিএম অপারেশন সেলিম মিয়া বলেন, গ্যাস লিকেজের ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। ইতোমধ্যেই টেকনিক্যাল টিম কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে ওভার ফ্লো বা চাপ বেড়ে গেছে। যার গন্ধটাই বাইরে ছড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION