1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মোটরসাইকেলের জন্য প্রস্তুত পদ্মা সেতুর নির্দিষ্ট লেন - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

মোটরসাইকেলের জন্য প্রস্তুত পদ্মা সেতুর নির্দিষ্ট লেন

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৫২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামীকাল বৃহস্পতিবার (১৯ এপ্রিল) থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে। এরমধ্যেই নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়াপ্রান্তের টোলপ্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সেতু সচিব মো. মনজুর হোসেন।

তিনি বলেন, মোটরসাইকেলের জন্য একটি ডেডিকেটেড লেন তৈরি করে দেওয়া হয়েছে। প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল টোল দিতে পারবে। তবে ডেডিকেটেড লেন ছাড়াও চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে যাতায়াত করতে পারবে।

সেতু সচিব আরও বলেন, পদ্মা সেতুর ওপর সব যানবাহনের গতি ৬০ কিলোমিটার। তাই মোটরসাইকেলের গতিও ৬০ কিলোমিটার রাখা হয়েছে। মোটরসাইকেল চলাচলের জন্য সার্ভিস লেন থাকবে। যেসব শর্ত দেওয়া হয়েছে চালকরা যেন যেসব মেনে চলেন। তাহলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। ঈদযাত্রা নিরাপদ হবে। সবাই যদি নিয়ম মেনে চলে তবে সাময়িক মোটরসাইকেলের এ চলাচলের বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION