1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অপহৃত শিশু হাফিজুরকে উদ্ধার করেছে পুলিশ, গ্রেপ্তার-২ - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

গোপালগঞ্জে অপহৃত শিশু হাফিজুরকে উদ্ধার করেছে পুলিশ, গ্রেপ্তার-২

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫০৬ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জে অপহৃত শিশু হাফিজুরকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের মাদ্রাসাপাড়ার বাড়িওয়ালা মোঃ নজরুল শেখের ৯ বছরের শিশু সন্তান হাফিজুর শেখকে গত শনিবার রাতে অপহরণ করে নিয়ে যায় তার বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ‘২০ ইং তারিখে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়, মামলা নং-৩১, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩)।

তাতক্ষণিক গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিক নির্দেশনায় ও নিবিড় তদারকীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে ৯ বছরের শিশু হাফিজুর শেখকে উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন আরো জানান, সদর থানার এসআই রাসেল আহমেদ ও এএসআই নওশের এর অংশগ্রহণে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে পাবনার সুজানগর উপজেলার তাতিবন্দ ইউনিয়নের তাতিবন্দ গ্রামে আসামী বাবুল হোসেন (২৫) এর নিজ বসত বাড়ি থেকে ভিকটিম হাফিজুরকে উদ্ধার করা হয়। এ সময় বাবুল সহ অন্য আসামী রাশেদ শেখ (৪৫)-কে আটক করে পুলিশ। ঘটনায় জড়িত অন্য আসামীদেরকেও শীঘ্রই গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION