1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হজযাত্রীদের বিমানভাড়া অমানবিক : হাইকোর্ট - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

হজযাত্রীদের বিমানভাড়া অমানবিক : হাইকোর্ট

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩৪৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস ছাড়া অন্য কোনো বিমানে হজযাত্রী যাওয়ার সুযোগ না রাখা ও হজযাত্রীদের কাছ থেকে ৬০ হাজার টাকা বেশি ভাড়া নেওয়ার ঘটনাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এছাড়া ধর্ম মন্ত্রণালয়কে একটি ‘অথর্ব মন্ত্রণালয়’ বলে মূল্যায়ন করেছেন আদালত। এ সময় হজের খরচ বাড়ার বিষয়টি নিয়ে হাইকোর্ট ক্ষোভও প্রকাশ করেন।

‘হজ প্যাকেজ ২০২৩’ সংশোধন করে খরচ পুনরায় নির্ধারণে করা রিটের শুনানির দিন ধার্য করার সময় মঙ্গলবার (১৪ মার্চ) এমন মন্তব্য করেন আদালত। বুধবার (১৫ মার্চ) এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করেন হাইকোর্ট।

এসময়ের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে হজ প্যাকেজের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আছে কি না, খোঁজ নিতে বলেছেন।

এর আগে গত ৬ মার্চ হজ প্যাকেজ সংশোধন করে খরচ কমিয়ে নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

ওইদিন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল-কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান। নোটিশের পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তিনি গত ১২ মার্চ রিট আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION