1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৪৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জয় বাংলা কনসার্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মার্চ) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপস্থিত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। তার আগে প্রধানমন্ত্রী বিকেলে কাতার থেকে দেশে ফিরেছেন।

বিকেল ৩টায় কনসার্টের শুরুতে মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বিস্ফোরণে নিহতদের স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে এই এক মিনিটের নীরবতা পালন করা হয়।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা।

সর্বশেষ ষষ্ঠ জয় বাংলা কনসার্টেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সাল থেকে ইয়াং বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট। করোনা মহামারির কারণে গত ২ বছর বন্ধ থাকার পর চলতি বছর আবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হলো জয় বাংলা কনসার্ট। তবে পবিত্র শবে বরাতের কারণে ৭ মার্চের বদলে ৮ মার্চ আয়োজন করা হয়েছে এবারের কনসার্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION