1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাসব্যাপী নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র দেবে স্বেচ্ছাসেবক লীগ - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

মাসব্যাপী নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র দেবে স্বেচ্ছাসেবক লীগ

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পুরো মার্চ মাসজুড়ে নতুন ভোটারদের মাঝে শুভেচ্ছাপত্র বিলি করবে চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

‘নবীন ভোটারের ভোট নৌকায় হোক’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৪ মার্চ) চৌগাছা উপজেলার নতুন ভোটারদের মাঝে শুভেচ্ছাপত্র বিলি কার্যক্রম উদ্বোধন করেছেন যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আশীষ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে ভোটে ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম করে আসছেন। ২০০১ সালে বিএনপি সরকার ভুয়া ভোট তৈরির মাধ্যমে পুনরায় ক্ষমতায় এসেছিল। কিন্তু ১/১১ পরবর্তী ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়। এরই ধারাবাহিকতায় ২২ ধরনের নাগরিক সেবা প্রাপ্তির স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা চালু করে আওয়ামী লীগ সরকার। গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগে জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন কর্তৃক আমাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, মার্চ মাসব্যাপী এ উপজেলায় ১১ হাজার ৪৫২ জন নতুন ভোটারের মাঝে শুভেচ্ছাপত্র বিলি করবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের এ কার্যক্রমকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন ১১টি ইউনিয়ন ও পৌরসভার ১২৮ নম্বর নতুন ভোটারদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ শুভেচ্ছাপত্র, ক্যাপ ও টিশার্ট বিতরণ করা হয়। এ মাসে স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা সব ইউনিয়ন ও পৌরসভা শুভেচ্ছাপত্র পৌঁছাবে ও তাদের মোবাইল নম্বর সংগ্রহ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি এস এম শফিকুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কার্যনির্বাহী সদস্য বঙ্গবন্ধু পরিষদ অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খান। এছাড়া চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক শাহাবুদ্দিন চুন্ন, সদস্য আরঙ্গজেব চুন্ন, চৌগাছা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাহিদুর রহমান, চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মো. আকরামুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সদস্য শামীম, রাসেল, আল-আমিন, জিহাদ, অন্তু প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION