1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা উত্তরের চার স্থানে আ.লীগের শান্তি সমাবেশ শনিবার - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা উত্তরের চার স্থানে আ.লীগের শান্তি সমাবেশ শনিবার

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪৩৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চারটি স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেলে শান্তি সমাবেশে আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি।

এসব সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা গেছে, মিরপুর ১ নম্বর গোল চত্বর বাস স্ট্যান্ড, খলিল ভবনের সামনে বিকেল ৩টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা হিসেবে থাকবেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

মোহাম্মদপুর টাউন হলের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

এদিকে উত্তরার আজমপুর আমিন কমপ্লেক্সের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

এছাড়া মধ্য বাড্ডা ইউলুপের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রতিটি সমাবেশ বিকেল ৩টায় স্ব-স্ব স্থানে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION