1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা হয় না : প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা হয় না : প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দল গঠন হয়েছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ ক্ষমতা এলে দেশের উন্নতি হয়। আর জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছেন জিয়া। উচ্চ আদালতের রায় আছে। ক্ষমতায় বসে ক্ষমতার দাপটে যে দল তৈরি করেছিল সেই দল হচ্ছে বিএনপি। এরা মানুষের কল্যাণ চায় না, এরা মানুষকে আগুন দিয়ে পোড়ায়। আওয়ামী লীগের সঙ্গে তাদের (বিএনপির) তুলনা হয় না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকেই অনেক কথা বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করে। কেউ কেউ বলে দুই দল। এখানে একটা কথা বলতে চাই, ২০০৮ নির্বাচনে বিএনপি ৩০০ সিটের মধ্যে পেয়েছিল মাত্র ৩০টা আসন। আওয়ামী লীগ মহাজোট করেছিল। বিএনপির ছিল ২০ দলীয় জোট। বিএনপি পেল ৩০টি সিট, আর বাকিগুলো আওয়ামী লীগ। তাহলে এই দুই দল এক পর্যায়ে হয় কীভাবে?

তিনি বলেন, বিএনপির সরকারের আমলে জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, ৫০০ জায়গায় একই সাথে বোমা হামলা, ৬৩ জায়গা বোমা হামলা, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন, ওরা মানুষকে কিছু দেয়নি, মানুষের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। এমন একটা রাজনৈতিক দল তারা নিজেদের গঠনতন্ত্র মানে না। নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না, সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। যারা তুলনা করে তারা ভুল করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ওয়াদা করেছিলাম সব ঘর আলোকিত করব, আজ বাংলাদেশের সকল ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি। এখন বিশ্ববাজারে তেলে দাম, গ্যাসের দাম, সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ব্যবহারে আপনারা সাশ্রয়ী হবেন। লন্ডনে প্রায় ১৫০ ভাগ বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা কিন্তু যে টাকা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি তার অর্ধেক মূল্যে মানুষের কাছে দিচ্ছি। সেচ কাজের জন্য ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছি।

তিনি বলেন, আমাদের কৃষকরা অনেক কষ্ট করে চাষবাদ করে, বর্গাচাষীরা কখনো ঋণ পেত না। আওয়ামী লীগ ক্ষমতা এসে বর্গা চাষীরা যাতে বিনা জামানতে ঋণ নিতে পারে সেই ব্যবস্থা করেছে। আমরা কৃষকদেরকে উপকরণ কার্ড দিচ্ছি।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে সারা বিশ্বের ভার্বমূূর্তি উজ্জ্বল হয়েছে। করোনা মোকাবিলা করেছি। আজকে যদি করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে দেশকে আরো উন্নত পথে নিয়ে যেতে পারতাম। তারপরও আমি বলব, আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ আছে, দেশকে আমরা উন্নত পথে এগিয়ে নিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION