1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পর কয়েক বছর আমরা অন্ধকারে নিমজ্জিত ছিলাম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্যই শেখ হাসিনা ৭৫’ পরবর্তী সময়ে দেশে ফিরে হাল ধরেছেন। লড়াই সংগ্রাম করে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে। তিনি নেতৃত্বে থাকলে দেশ কখনোই বিচ্যুত হবে না।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুর্নমিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্টমন্ত্রী বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণ যাদের ভোট দেবেন তারাই নির্বাচিত হবেন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই প্রক্রিয়াতেই বিশ্বাসী। তাই দেশবিরোধীর কোনো অপশক্তির ছড়ানো গুজবে কেউ কান দেবেন না।

তিনি আরো বলেন, আমার রাজনৈতিক জীবনের উৎস জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানেই আমার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার রাজনৈতিক জীবনকে বেগবান করেছিল। এখানে না পড়লে হয়ত আমার বীর মুক্তিযোদ্ধা, একজন নেতা এবং একজন মন্ত্রী হওয়ার সুযোগ হতো না।

এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION