1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী মূলহোতা র‍্যাবের হাতে আটক - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী মূলহোতা র‍্যাবের হাতে আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুুরহাট : বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা  মাজিদুল ইসলাম(৩৫)কে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা।
আটককৃত প্রতারক হলেন, নওগাঁর সাপাহার উপজেলার কোচ কুড়লিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে মাজিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ শে ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৫ জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়।
র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো.মাসুদ রানা এর নেতৃত্বে, দিবাগত রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য মূলহোতা মাজিদুল ইসলাম’কে আটক করে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরো জানায়, আটককৃত মাজিদুল ইসলাম ২/৩ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। সে নিজেকে বাংলাদেশ আনসারের ভূয়া সার্কেল এ্যাডজুটেণ্ট হিসেবে পরিচয় দেন। তারা ২০১৯ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনও কখনও জাল নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে।
পলাতক আসামী সাইফুল ইসলাম নিজেকে মালিবাগ সিআইডি অফিসে ভুয়া উপ-পুলিশ পরিদর্শক পরিচয় দেন। তিনিও এই দলের একজন সক্রিয় সদস্য। ২০২১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়।
পরে ভুক্তভোগী প্রার্থী কনস্টেবল পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পেড়ে। জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পে একটি অভিযোগ করলে র‍্যাবের একটি অভিযানিক দল নওগাঁর ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাকে হাতেনাতে আটক করেছে।
পরবর্তীতে আটককৃত ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION