1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশের ভালোবাসায় আপ্লুত সৌরভ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

বাংলাদেশের ভালোবাসায় আপ্লুত সৌরভ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রিন্স অফ কলকাতাখ্যাত সৌরভ গাঙ্গুলী এখন বাংলাদেশে। বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন ডিএনসিসির মেয়রস কাপের উদ্বোধনী অনুষ্ঠানে। সৌরভ গাঙ্গুলীকে ঘিরে মানুষের কমতি ছিল না অনুষ্ঠানে। সেই ভিড় সামলে সৌরভের অনুষ্ঠান মঞ্চে যেতেই লাগল গোটা মিনিট দশেক।

অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে কথা বলেন সৌরভ। জানালেন, বাংলাদেশের মানুষের থেকে পাওয়া ভালোবাসার কথা। তিনি বলেন, ‘যতবারই আমি এখানে আসি, অনেক মানুষের ভালোবাসা পাই। আমি বুঝতে পারি না, এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আন্তরিক শুভেচ্ছা। মেয়র কাপ যেটি দ্বিতীয় সিজনের উদ্বোধন হলো, এটি কিন্তু পশ্চিম বাংলাতেও হয়। কলকাতায় আমরা ফুটবল করি, ক্রিকেট করি। এখানে ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল বিভিন্ন ধরনের খেলা হয়।’

প্রথমবার বাংলাদেশে আসার স্মৃতি রোমান্থন করে সৌরভ বলেন, ‘বাংলাদেশে আমি প্রথম আসি ১৯৮৯ সালে, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ খেলতে। সেই থেকে বাংলাদেশের মানুষের সঙ্গে আমার সম্পর্ক। প্রচুর মানুষ বন্ধু আমার। ইফতেখার রহমান মিঠু (বিসিবি পরিচালক) সেই থেকে আমার বন্ধু। হয়ত গেল দশ বছর আমি আসিনি। কিন্তু তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে বাকি বন্ধুদের সঙ্গে আমার দেখা হতো পৃথিবীর বিভিন্ন জায়গায়।’

বাংলাদেশ দলের সঙ্গেই সৌরভের টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়। পুরোনো সেই স্মৃতি টেনে তিনি বলেন, ‘আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সঙ্গে আমার নাম জড়িয়ে থাকবে। কারণ ওটা ছিল বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। আমার মনে আছে তখন নতুন স্টেডিয়াম হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ সম্ভবত প্রথম ইনিংসে লিড নিয়েছিল। ড্রেসিংরুমে গিয়ে ভাবলাম, জীবনের প্রথম টেস্ট নেতৃত্বে হেরে যাব! পরে আমরা ম্যাচে ফিরে আসি এবং জিতি। আমার জীবনের বহু মূল্যবান মুহুর্ত বাংলাদেশে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION