1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

ফকিরহাটে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৬ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে উপজেলার সদর ইউনিয়নের পাগলা-শ্যামনগর এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক মামুন শেখ (৩০) নিহত হয়েছেন।

নিহত মামুন শেখ ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বেলা ১১টার পাগলা-শ্যামনগর এলাকার তাপস কুমার নামের এক ব্যক্তির একতলা বিশিষ্ট একটি ভবনে কাজ করার সময় পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি। এতে তিনি গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। সেখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ও সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান ঘটনাস্তল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION