1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশানের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

রবিবার রাত ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পরে আরো কয়েক দফায় বেশ কয়েকটি ইউনিট যোগ দিয়ে বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনে আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবারের বসবাস। আগুনে কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থল থেকে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম বলেন, ভবন থেকে ধোয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION