1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সৈনিক পদে চাকুরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন তারা - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

সৈনিক পদে চাকুরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন তারা

  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট  : জয়পুরহাটে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে  জেলার আক্কেলপুর উপজেলার  কলেজ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার  (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।
গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার মৃধাপাড়া(স্কুলপাড়া) গ্রামের বজলুর রশিদ মৃধার ছেলে রায়হানুল হক মৃধা(৪২),কেশবপুর গ্রামের লুৎফর মন্ডলের ছেলে জুয়েল হোসেন (৩৭) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে  ফিরোজ হোসেন(৩৮)।
র‌্যাব জানায়, , জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জয়পুরহাট জেলার আক্কেলপুর  কলেজ বাজার এলাকা হতে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্যরা ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা যারা ২০১৪ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনও কখনও জাল নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করেন যে ঢাকা সেনানিবাসের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। অন্য আসামি মোঃ জুয়েল এবং ফিরোজ অনেক প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করে মূলহোতা রায়হানকে দেন। র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাদেরকে আটক করে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান,২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে ৭.৫ লাখ টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION