1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়া পৌরসভা : নির্বাচিত হলে ৬নং কে স্মার্ট ওয়ার্ডে গড়ে তুলবো : নিখিল চন্দ্র বালা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কোটালীপাড়া পৌরসভা : নির্বাচিত হলে ৬নং কে স্মার্ট ওয়ার্ডে গড়ে তুলবো : নিখিল চন্দ্র বালা

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৯ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে ওয়ার্ডকে স্মার্ট করে গড়ে তোলা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কাউন্সিলর পদ প্রার্থী নিখিল চন্দ্র বালা। তিনি উপজেলার বাগান উত্তরপাড় গ্রামের নরেন্দ্রনাথ বালার ছেলে। উচ্চ মাধ্যমিক পাশ নিখিলের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস।

কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন- মডেল (সিকির বাজার হাইস্কুল) এর ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, ঘাঘর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, পৌর কৃষকলীগের সম্মানিত সভাপতি, তরুণ সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী,
তুখর রাজনীতিবীদ, কোটালীপাড়া আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী, জননেত্রী শেখ হাসিনার স্নেহ ধন্য এই নিখিল ঘাঘর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য (সাবেক) নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন দীর্ঘদিন।

তিনি এবার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়ে সাধারণ জনগনের সেবা করতে চান। বাগান উত্তরপাড়, উত্তরপাড় ও বলুহার (আংশিক) গ্রাম নিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড গঠিত। উক্ত ওয়ার্ডে নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা রয়েছে
প্রায় ২ হাজার।

সদা হাস্যোজ্জল, জন দরদী, গরীবের বন্ধু, প্রতিবাদী, স্পষ্ট ভাষী নিখিল চন্দ্র বালা বলেন, ৬নং ওয়ার্ডের জনগণ আমাকে প্রাণ দিয়ে ভালো বাসে, আবাল-বৃদ্ধ-বনিতা সকলের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক, তারা ভোট দিয়ে আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে উক্ত ওয়ার্ডকে জঙ্গী, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও দূর্ণীতি মুক্ত ৬নং ওয়ার্ড গঠন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণের মধ্যে দিয়ে ওয়ার্ড বাসীর উন্নয়নে কাজ করে যাব। সেই সাথে শিক্ষার মান উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব, এক কথায় পৌরসভার ৬নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড করে গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION