1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা নিহত - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা নিহত

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাবলতলা গ্রামে। নিহতের নাম রাজু মোল্যা (৩৮) পিতা মৃত গোলাম নবী। এ ঘটনায় ভাইপো পলাতক রয়েছে।
জানা গেছে, রাজু মোল্যা বৃহস্পতিবার রাতে ভাইপো রাকিব মোল্যার (২১) বাড়িতে যেয়ে ফ্রীজে আদা কুচি রাখতে  যান। এসময়  ভাইপো আদাকুচি না  রাখার জন্য নিষেধ করেন।  চাচা ভাইপো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক তর্কে জড়িয়ে পড়েন। এক পযার্য়ে ভাইপো রাকিব মোল্যা পাশেই  থাকা ধারালো ছুরি দিয়ে চাচা রাজুকে পিঠে ও পেটে আঘাত করে পালিয়ে যায় ।  এসময়  রাজু মোল্যা মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার পরিবারে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার অবস্থা আশংকা জনক হলে দ্বায়িত্বরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই শুক্রবার ভোর ৩ টার সময়  তার মৃত্যু হয়। রাকিব মোল্যা প্রেমবাগ ইউনিয়নের বাবলাতলা গ্রামের ইউিপ সদস্য খোকন মোল্যার ছেলে।
ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, এ ঘটনাটি জানার পর সব মেম্বারদের বলেছি। বিষয় টি খোঁজ খবর নিতে।  এ ব্যাপারে অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, চাকু দিয়ে ভাইপো রাকিব মোল্যা তার  চাচা  রাজুকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION