1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মুজিব তর্জনীর মোড়ক উন্মোচন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

গোপালগঞ্জে মুজিব তর্জনীর মোড়ক উন্মোচন

  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৬৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাংবাদিক ফোরামের পক্ষ থেকে প্রকাশিত প্রথম ম্যাগাজিন ‘মুজিব তর্জনী’ র মোড়ক উন্মোচিত হয়েছে। বঙ্গবন্ধু নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় থেকে এটিই তার নামের প্রথম ম্যাগাজিন।

সোমবার সকালে বশ্ববিদ্যালয়ের  সেমিনার কক্ষে ‘মুজিব তর্জনী’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. কামরুজ্জামান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক  জিহাদুর রহমান জিহাদ।
বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে  বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান,  শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক ফোরামের সদস্য, ছাত্রলীগের কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, মুজিব তর্জনী নামের ম্যাগাজিন প্রকাশ সত্যিই সাংবাদিক ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ। আমি তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। ‘মুজিব তর্জনী’ ম্যাগাজিন সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধুর তর্জনীর ক্ষমতা এতটাই শক্তিশালী যেটি সবার মধ্যে থাকেনা। তার এ তর্জনীর অবদানই আজকের বাংলাদেশ। সভাপতির বক্তব্যে শেখ আব্দুর রহিম বলেন, আমাদের সংগঠন থেকে এটাই প্রথম প্রকাশনা। আমাদের সহায়তাকারী প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জাতির পিতার  নামে এ ম্যাগাজিন প্রকাশনার ধারাবাহিকতা অব্যাহত রাখব।
অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেজবা রহমান সুপ্ত বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনের মধ্য থেকে জাতির পিতার নামে এ প্রথম এমন একটি প্রকাশনা বের করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION