1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, আটক ১ - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

ফকিরহাটে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, আটক ১

  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৮৩৬ জন পঠিত

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মামলা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ নিজ বাদী হয়ে তিন জনের নাম উল্ল্যেখ করে চাঁদাবাজি মামলা করেন। মামলার প্রধান আসামীকে পুলিশ আটক করেছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, মামলার বরাত দিয়ে জানান, গত ২০ জানুয়ারি জাড়িয়া ভট্টখামার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মি এবং আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত নিয়োগ পরীক্ষায় ২৩জন প্রার্থী অংশগ্রহন করেন। পরীক্ষা চলাকালে সেখানে উপস্থিত হন তিন সাংবাদিক। এসময় তারা নিয়োগ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ শিকদারকে জানায় যে আপনারা অবৈধ্য ভাবে নিয়োগ দিচ্ছেন। আমাদের ৫০হাজার টাকা না দিলে এ বিষয়য়ে সংবাদ প্রকাশ করা হবে। তাদের কথায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজি না হওয়ায় তাকে খবর প্রকাশসহ বিভিন্ন হুমকি দেয়া হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক ভয় পেয়ে তাদেরকে ২৫হাজার টাকা প্রদান করেন। বাকি ২৫হাজার টাকা তিন দিনের মধ্যে দেওয়ার চাপ সৃষ্টি করে। যা পরবর্তীতে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশকে অবহিত
করেন। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজ বাদী হয়ে সাংবাদিক শেখ ফারুক হোসেন, মোজাহিদুর রহমান ও এইচ এম নাছির উদ্দিনের নাম উল্ল্যেখ করে একটি চাঁদাবাজি মাামলা করেন। মামলার প্রধান আসামী সাংবাদিক শেখ ফারুক হোসেন (৪৫) কে পুলিশ আটক করেছে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার একজন আসামীকে আটক করা হয়েছে। অন্য দুই আসামী পলাতক রয়েছে। তাদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION