1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ৪ অভিভাবক সদস্যের পদত্যাগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ৪ অভিভাবক সদস্যের পদত্যাগ

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগর উপজেলার কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪জন অভিভাবক বিভাগের সদস্য বিদ্যালয়ে নানাবিধ অনিয়ম, কর্মচারী নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া এবং কমিটির সভায় তাদের মতামতকে উপেক্ষা করে একক সিদ্ধান্ত গ্রহণ করার অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন।
রোববার সকালে রেজিস্ট্রি ডাকযোগে বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বরাবর তারা পদত্যাগপত্র দাখিল করেন।
পদত্যাগকারী সদস্যরা হলেন, মো. মনিরুল ইসলাম, দীপঙ্কর মল্লিক, তপন কুমার বসু ও রোকেয়া ইসলাম। পদত্যাগপত্রের অনুলিপি যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, যশোর জেলা শিক্ষা অফিসার, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর পাঠানো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর মহলদার জানান, চার সদস্যের পদত্যাগের বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। পরিচালনা পর্ষদের সভাপতি ইসরাফিল মোড়ল জানান, এখনও পদত্যাগপত্র হাতে পাই নি। বি
দ্যালয়ে নিয়োগ বাণিজ্যের বিষয়টি তিনি অস্বীকার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION