1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

অভয়নগরে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৭১ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগ : যশোরের অভয়নগরে রোটারিয়ারন আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার চলিশিয়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম থেকে ৯ম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীকে এসব সামগ্রী দেওয়া হয়।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমাজসেবক শহিদুল ইসলাম সরদার।
প্রধান অতিথি ছিলেন, চলিশিয়া গ্রামের কৃতি সন্তান কুষ্টিয়া স্পেশাল জজ আদালতের জেলা জজ মো. আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, অনুষ্ঠানের আয়োজক স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বিশ্বাস, মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আতিয়ার রহমান বিশ্বাস, প্রধান শিক্ষক এম এম মোসতাক আহমেদ, নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম এম সমির উদ্দীন, রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আশরাফ হোসেন প্রিন্স, কাজী ইয়া হান্নান, অভিভাবক সদস্য শাহাদাত হোসেন। জানা গেছে, রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ এবং স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল ও খাবার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION