1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশি সেবা দিতে চরাঞ্চলে বসলেন কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

পুলিশি সেবা দিতে চরাঞ্চলে বসলেন কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৩০৫ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটে কালীগঞ্জ থানার (ওসি) এ টি এম গোলাম রসুল, চরাঞ্চলের বালুর উপরে একটি প্লাস্টিকের চেয়ারে বসেই শুনলেন সেখানকার বসবাসরত মানুষের অভিযোগ ও চরাঞ্চলের মানুষকে পুলিশি সেবা দিতে জনগনের মন থেকে ভীতি কাটাতে।

কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী ও শৈলমারীর চর এলাকায় গিয়ে দেখাযায়, খোলা আকাশের নীচে বালুর উপরে চেয়ার টেবিল পেতে বসেছে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল । সঙ্গে থানার এসআই সহিদুল ইসলাম ও এএসআই সেলিমসহ পুলিশ ফোর্স। শুনছেন মানুষজনের কথা ।

টাকার অভাবে, নদী পেরিয়ে ভয়ে অনেকে নানা সমস্যায় থানা পর্যন্ত যেতে পারেন না চরাঞ্চলের মানুষ। অনেকে দুষ্কৃতীকারিদের হুমকি উপেক্ষা করে থানায় যেতে ভয়ও পান। কালীগঞ্জ থানার ওসি হিসাবে কাজ করতে গিয়ে এমন নানা অভিজ্ঞতা হয়েছে এটিএম গোলাম রসুলের। তিনি পরিকল্পনা করেন, সপ্তাহে এক দিন থানা বসবে প্রত্যন্ত গ্রামে বা চরাঞ্চলে। তারই সূচনা করতে একটি প্রাস্টিকের চেয়ার ও ছোট্ট একটি টেবিলসহ পানি ও বালু পার হয়ে চরাঞ্চলে যান ওসি। চরাঞ্চলের বালুর উপরেই শুরু হয় থানার কাজকর্ম।

সেখানে এসে ওসিকে কেউ জানাচ্ছেন ব্যক্তিগত অভিযোগ, কেউ বলছেন এলাকার নানা সমস্যার কথা। আবার অনেকে অপরাধমুক্ত এলাকা গড়তে দিচ্ছেন নানা প্রস্তাব। ওসি নিজেই সেসব অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করেন। পুলিশ সব সময় জনগণের পাশে থেকে কাজ করে। ওসির এই উদ্যোগ পুলিশকে জনগণের আরও কাছে নিয়ে যেতে ভূমিকা রাখবে। ওসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চরাঞ্চলের মানুষজন।

চরাঞ্চলের বাসিন্দারা বলেন কালীগঞ্জ থানার ওসি এটি এম গোলাম রসুল, মহোদয়ের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এর আগে কখনও এমন উদ্যোগ চোখে পড়েনি। পুলিশের এ ধরনের ব্যাতিক্রমি কার্যক্রম সব সময় অব্যাহত থাকুক। তাহলে থানায় সাধারণ মানুষ তাদের সেবা থেকে বঞ্চিত হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION