1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৯৭ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: কনকনে শীতে কাঁপছে সারাদেশ। এতে চরম বিপাকে পড়ছেন দিনাজপুরের বিরামপুর পৌর শহরের গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষজন।

এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের গরীব, অসহায়, দুস্থ মানুষেরা। গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পৌর শহরের এক হাজার শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হোন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী।

শুক্রবার (২০ই জানুয়ারি) জুম’আ নামাজ বাদ পৌরসভা কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ও পৌর মেয়রের নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। এসব কম্বল পেয়ে গরীব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে উঠেছে এবং তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং মেয়রকে ধন্যবাদ জানান।

পৌর শহরের পশু হাসপাতালপাড়া মহল্লা থেকে শীতবস্ত্র নিতে এসে ৬৫ অর্ধ্ব দুঃস্থ মহিলা মোসলেমা বেগম বলেন, আমার শীতে কষ্ট হয় কথা শুনে বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী আমাকে কম্বল নেওয়ার জন্য একটি টোকেন দিয়েছেন, কম্বল পেয়েছি। কম্বল দেওয়ায় পৌর মেয়রের জন্য আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করি।

পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, শীতে পৌরসভার গরীব, অসহায়, দুস্থ, শীতার্ত মানুষেরা যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে কম্বল নিয়ে দাঁড়িয়েছি এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় প্রধান শিক্ষক গৌতম কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন, বেলাল হোসেন, বিরামপুর স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION