1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : পাশে আছি সবসময় শির্ষক শ্লোগানে জয়পুরহাটের জামালপুর ইউনিয়নে অসহায় শীতার্তের মাঝে জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জামালপুর ইউপি কার্যালয়ে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে শীতার্তদের হাতে কম্বল ও সুয়েটার তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাহেদ আল মামুনসহ ইউপি সদস্যরা।
পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম তার বক্তব্যে বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবছর শীত বেশি হওয়ায় অসহায় মানুষরা কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে পুলিশের পক্ষ থেকে গ্রাম ও শহরের গরীব মানুষের মাঝে কম্বল ও সুয়েটার দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার অসহায় মানুষের মাঝে গরম কাপড়  বিতরন করা হয়েছে এবং এটি শীত না যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পাশাপাশি জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  এ সময় পাঁচ শতাধিক অসহায় নারী পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION