1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের গণসমাবেশ অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের গণসমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৫ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ায় গণসমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকেলে শহরের সাতমাথা মুজিব মঞ্চে এই সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কালাম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালীর হাজার বছরের স্বপ্ন পূরণ করেছেন বঙ্গবন্ধু। মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন, জনগণের পক্ষে দাঁড়িয়েছেন।

বঙ্গবন্ধু বাঙালির সাথে বিশ্বাসঘাতকতা করেনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে তিনি রাজী হননি, বাঙালীর মুক্তি ছিল তার লক্ষ্য। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে কাজ শুরু করলেন বঙ্গবন্ধু।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। সারাবিশ্ব এখন বলছে, সংকট নিরসনে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। পদ্মা সেতু নির্মান, মেট্রোরেল চালু, যোগাযোগ ব্যবস্থায় সেতু সড়ক নির্মান, বছরের প্রথমদিনে বই বিতরণ, ভুমিহীনগৃহহীনদের ঘর উপহারসহ সকল ক্ষেত্রে উন্নয়নের নবদিগন্ত সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ভোট ডাকাতি করেছে, মানুষ খুন, গুম করেছে। এসব ছাড়া তারা জনগণের জন্য আর কিছুই করেনি। কিন্তু আমরা এখন গর্ব করতে পারি, শেখ হাসিনা মানবতার দিক থেকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে সকলকে উপ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহসভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক,সাধারন সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুব লীগের সভাপতি লিটন পোদ্দার,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবকু,কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মন্জু, তাঁতী লীগের সাধারন সম্পাদক রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্র লীগের সভাপতি সজীব শাহা, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জয়,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফুল বারী বাবু,এ কে এম এনামুল বারী টুটুল ,প্রভাষক মনিরুজ্জামান মনির,নাজমুল কাদির শিপন,আব্দুর রউফ, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম, সাধারন সম্পাদক মোঃ লিটন শেখ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ জেলা শাখা, পৌর, সদর এবং উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION