1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন আবৃত্তিকার ও উপস্থাপক মাহবুব বাবর - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন আবৃত্তিকার ও উপস্থাপক মাহবুব বাবর

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ জন পঠিত
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার বাসিন্দা, বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক, মুকসুদপুর সরকারি কলেজের প্রভাষক মো. মাহাবুব হাসান বাবর শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির আয়োজনে শেখ মণি অডিটোরিয়ামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রবর্তিত জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এবারে পাঁচটি ক্যাটাগরীতে সম্মাননা পদক দেওয়া হয়। আবৃত্তিতে মাহবুব হাসান বাবরের হাতে সম্মাননা পদক, চেক, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, আলী নাঈম খান জিমি প্রমূখ উপস্থিত ছিলেন।
পাঁচটি ক্যাটাগরীতে অন্যান্য পদক প্রাপ্তরা হলেন, কন্ঠ সংগীতে মীরা বিশ্বাস, যন্ত্র সংগীতে আশুতোষ বালা, নাট্যকলায় মঈন আহমেদ, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গোপালগঞ্জ থিয়েটার।
ছোটবেলা থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মাহবু্ব হাসান বাবর সরব ছিলেন।  লিখেছেন অসংখ্য গল্প- কবিতা, প্রবন্ধ-নিবন্ধ। যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। দৈনিক মানবজমিন সহ জাতীয় দৈনিকে একসময় সাংবাদিকতা করেছেন।
আবৃত্তিকার-উপস্থাপক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে তিনি অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন যাবৎ বেতার-টিভি-মঞ্চে আবৃত্তি ও উপস্থাপনা করে আসছেন। ২০১৭ সালে প্রকাশ পায় তার প্রথম আবৃত্তির এ্যালবাম “ভেজামেঘের দিনগুলি”।  আবৃত্তি ও উপস্থাপনায় ইতোমধ্যে তিনি পেয়েছেন “পল্লীকবি জসিম উদ্দীন” সম্মাননা পদক, “মাদার তেরেসা” সম্মাননা পদক,  “শেরে-বাংলা” গোল্ডেন এ্যাওয়ার্ড, কাগজ-কলম পুরস্কার ও জয়বাংলা সম্মাননা পদক। গল্পকার হিসেবেও তিনি বেশ সমাদৃত। প্রকাশিত গ্রন্থ পাঁচটি। সাহিত্যে বিশেষ অবদানে তিনি পেয়েছেন জাতীয় সাহিত্য পদক, মাদার তেরেসা স্বর্ণপদক, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।
তিনি মুকসুদপুর আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা কালচারাল ক্লাবের প্রশিক্ষক। বাংলাদেশ-কোলকাতার অন্যতম নাট্য সংগঠন দুই বাংলার থিয়েটার ও প্রাকৃতজন নাট্যগোষ্ঠীর উচ্চারন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি জনপ্রিয় লোকজ সংস্কৃতিভিত্তিক অনুষ্ঠান “মেঠোপথের” নিয়মিত উপস্থাপক এবং গোপালগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বাঁশরী শিল্পীগোষ্ঠীর সভাপতি। পেশাগত জীবনে সরকারি মুকসুদপুর কলেজে অধ্যাপনা করছেন। মূলতঃ মাহবুব হাসান বাবর একজন সফল আবৃত্তিকার ও উপস্থাপক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION