1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ নিহত ৩ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ নিহত ৩

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৭৫ জন পঠিত
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)।

নিহতদের মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কভার্ডভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্তের ম্যুরালের কাছে গেলে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে নিহত হয়। অপর আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION