1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গোপালগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫০৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক বিজিবি সদস্যকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৪ আসামিকে খালাস দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার কাশিয়ানী উপজেলার কোড়ামারী এলাকার আবু সাম ওরফে সামচুল হক, রওশন শেখ, লিয়াকত শেখ ও রাজা ফকির। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়েছে, উপজেলার কোড়ামারী গ্রামের বিজিবি সদস্য হিরু মিয়ার সঙ্গে কয়েকজনের জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ ছিল। হিরু মিয়া ছুটিতে বাড়ি আসলে ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তাকে কুপিয়ে আহত করা হয়। তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাশিয়ানী থানার তৎকালীন এসআই ওহিদুর রহমান ১৮ আসামির বিরুদ্ধে আদালতে ২০০৫ সালের ৩০ মে অভিযোগপত্র দেন। শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান। আসামিপক্ষে ছিলেন ফজলুল হক খান ও মো. মিজানুর রহমান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION