1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৬ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৬

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, চাঞ্চল্যকর ও আলোচিত গোপালগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধারীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী (ভিকটিম) তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। সে সময় সাত-আটজন যুবক ব্যাটারিচালিত একটি ইজিবাইকে তাদের তুলে নেয়। পরে তারা ওই ছাত্রী ও তার বন্ধুকে হ্যালিপাডের পাশে নির্মাণাধীন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের বারান্দায় নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় এবং সঙ্গে থাকা তার বন্ধুকে মারধর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION