1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় শীতের কম্বল ফাল্গুনে বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

কোটালীপাড়ায় শীতের কম্বল ফাল্গুনে বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার: শীতের কম্বল ফাল্গুন মাসে বিতরণ করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী। শুক্রবার তিনি তার নিজ বাড়িতে বসে ২০০ দরিদ্র মানুষের মাঝে নিজ উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন।

এসময় ইউপি সদস্য মহানন্দ রায়, দুলাল রায়, অনীল চন্দ্র বাড়ৈ, রুনা বেগম, সুনীতি বিশ্বাস, মাহামুদা বেগমসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণের পর ভীম চন্দ্র বাগচী ছবি ও ভিডিও তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

প্রতুল মল্লিক নামে এক ব্যক্তি কমেন্টস বক্সে লেখেন, ‌‘এ সময় কম্বল বিতরণ না করে ফ্যান বিতরণ করলে ভালো হতো।’

স্থানীয় মো. নান্টু মুন্সী লেখেন, ‘আর কিছুদিন পরে দিলে বৃষ্টি ঠেকানো যেত।’

রানা মোল্লা লেখেন, ‘শীত শেষে কম্বল বিতরণ, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’

নাম প্রকাশ না করে কম্বল পাওয়া এক বিধবা নারী বলেন, এবছর শীতে অনেক কষ্ট পাইছি। কম্বলটি ১মাস আগে দিলেও ভালো হতো।

এ বিষয়ে জানতে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে ১ নম্বর ওয়ার্ডের সদস্য অনীল চন্দ্র বাড়ৈ বলেন, ঢাকা থেকে কম্বলগুলো আনতে চেয়ারম্যানের দেরি হয়েছে। তাই তিনি এ সময়ে বিতরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION