1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে গৃহবধূ জাকিয়া হত্যা মামলায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গোপালগঞ্জে গৃহবধূ জাকিয়া হত্যা মামলায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের বেদগ্রামের গৃহবধূ জাকিয়া মল্লিক হত্যা মামলায় তাঁর স্বামী মোর্শেদায়ান নিশানসহ চারজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত অপর তিন আসামি হলেন জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশানের ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমান।

রায় ঘোষণার আগে কারাগার থেকে এহসান সুশান, হাসান শেখ ও আনিসুরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়। প্রধান আসামি মোর্শেদায়ান নিশান পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালে জাকিয়া বেগমের সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর নিশান জাকিয়ার বোনের কাছে যৌতুক দাবি করেন। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে জাকিয়া বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জাকিয়ার বাবা গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মোর্শেদায়ান নিশানকে প্রধান আসামি করে মামলা করেন। এ ছাড়া এহসান সুজন, আনিছুর ও হাসান শেখকে মামলায় আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৯ জুন পুলিশ এই চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর চাঞ্চল্যকর হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়।

এই মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION