1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ৭ অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ৭ অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং সশ্রদ্ধ সালাম প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৭ অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।

শুক্রবার টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকগণ হলেন আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ড. হাসান উল হায়দার বিপিএম, মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার), মো. মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম, ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম, মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা সকলে ১৯৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটের পুলিশ সুপার পদমর্যাদার অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকগণ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION